ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হাতিরঝিল থেকে আরও ৫৪ জন আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপির বিশেষ টিম। আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষকে কিছু কিশোর নানাভাবে উত্ত্যক্ত করছে।

পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানা পুলিশকে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়। এরপর গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত মোট ১৫৬ জনকে আটক করা হয়েছে।

বিনোদনপ্রত্যাশী মানুষের আনন্দ উদযাপনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে ও যেকোনো প্রকার হয়রানি থেকে মুক্ত রাখতে এ অভিযান অব‌্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হাতিরঝিল থেকে আরও ৫৪ জন আটক

আপডেট টাইম : ০২:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১