ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতে আমাদের শরীরে নিতে হয় বাড়তি যত্ন। এ সময় জ্বর, ঠাণ্ডা-কাশি হওয়ার প্রবণতা বেড়ে যায়। জ্বর-ঠাণ্ডা যদিও কয়েক দিনের মধ্যেই সেরে যায়। তবে সমস্যা ঘটে কাশির ক্ষেত্রে। কিছুতেই সারতে চায় না কাশি।

অনেক সময় কাশির জন্য রাতে ঘুমানো যায় না। কাশির সিরাপ খেয়েও অনেক সময় তা সারতে চায় না। এর থেকে পরিত্রাণ পেতে খেতে পারেন ঘরোয়া কিছু দাওয়াই। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে কাশি সারাবেন যেভাবে সে সম্পর্কে –

বাসক পাতা 
বাসক পাতা পানিতে সিদ্ধ করে, সেই পানি ছেঁকে নিয়ে কুসুম গরম অবস্থায় খেলে কাশি উপশম হয়। প্রতিদিন সকালে এই পানি খেতে হবে। বাসক পাতার রস প্রতিদিন সন্ধ্যায় খেলে ভালো। দুই থেকে তিন দিনেই এর খুব ভালো ফল পাওয়া যায়। তেতোভাব কমাতে রসের সঙ্গে সামান্য চিনি মেশাতে পারেন।

তুলসী পাতা 
তুলসী পাতা থেঁতো করে এতে কয়েক ফোটা মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটি প্রতিদিন দুই থেকে তিন বার খেলে কাশি ভালো হয়।

আদা 
আদা ছোট ছোট টুকরা করে তার সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর খেতে হবে। এই পদ্ধতি কাশি দূর করতে বেশ কার্যকরী। তাছাড়া আদা চা করে খেলেও কাশিতে উপকার পাবেন।

গরম দুধে হলুদের মিশ্রণ 
দুধকে গরম করে এর মধ্যে অল্প হলুদ মেশাতে হবে। এই হলুদমিশ্রিত দুধ কাশি দূর করতে বেশ উপকারী। হলুদ আমাদের ঠাণ্ডা-কাশি দূর করতে সাহায্য করে।

লবঙ্গ 
কাশি হলে মুখে একটা লবঙ্গ রেখে মাঝেমধ্যে একটু চাপ দিয়ে রস বের করে গিলে ফেলুন। লবঙ্গের রস গলায় আরাম দেবে, জীবাণু দূর করবে।

মেন্থল ক্যান্ডি 
মেন্থল দিয়ে তৈরি ক্যান্ডি বা চকোলেট কাশির জন্য উপকারী। এসব ক্যান্ডি শক্ত কফ নরম করে গলা থেকে কফ বের করতে ও কাশি কমাতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শীতে কাশি দূর করুন ঘরোয়া উপায়ে

আপডেট টাইম : ০৫:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১