ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

চসিক নির্বাচন আ, লীগ কাউন্সিলর প্রার্থীর বাসায় গুলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাসা ও নির্বাচনী ক্যাম্পে গুলি চালানো হয়েছে। তবে ওই সময় কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে তদন্তে নেমেছে পুলিশ।

রোববার গভীর রাতে কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিনের বাসার সামনে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগান ও পিস্তলের মোট সাতটি গুলির খোসা উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন  বলেন, রাত দুইটার দিকে দুর্বৃত্তরা বাসার সামনে গুলিবর্ষণ করে। তবে এসময় প্রার্থী সালাহউদ্দিন বাসায় ছিলেন না। আমরা কিছু গুলির খোসা উদ্ধার করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

কাউন্সিলর প্রার্থী মো. সালাহউদ্দিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়া তিনি সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের ভিপিও ছিলেন। চট্টগ্রামের রাজনীতিতে তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।

সালাহউদ্দিনের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতায় আছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাসান মুরাদ বিপ্লব। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত বিপ্লব গতবার কাউন্সিলর হয়েছিলেন। এবার দলের সমর্থন না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

চসিক নির্বাচন আ, লীগ কাউন্সিলর প্রার্থীর বাসায় গুলি

আপডেট টাইম : ০২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১