ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিশোরগঞ্জে দিনব্যাপী ৪র্থ ছড়া সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬
  • ৭৬১ বার

‘জঙ্গিবাদের পথ রুখে-ঠেকাও জাতির শত্রুকে’ স্লোগানে কিশোরগঞ্জে শুরু হয়েছে ৪র্থ ছড়া সম্মেলন। আজ শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় সঙ্গীতের পর বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়।

এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্ষুদে ছড়াকাররা কিশোরগঞ্জের আঞ্চলিক ছড়া আবৃত্তি করে। কিশোরগঞ্জ ছড়াকার সংসদ আয়োজিত ছড়া সম্মেলন উপলক্ষ্যে দেশের চার কৃতি ছড়াকারকে দেওয়া হয় শহীদ সৈয়দ নজর’ল ইসলাম স্মৃতি পদক ও বিশেষ সম্মাননা। পদকপ্রাপ্তরা হলেন ছড়াকার সবীর বসাক, দেলওয়ার বিন রশিদ, স.ম. শামসুল আলম ও সোহেল মল্লিক। পদকপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, মেডেল, সনদপত্র ও উত্তরীয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জি.এস.এম. জাফরউল্লাহ, ছড়াকার সংসদের আহ্বায়ক ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, উন্মুক্ত ছড়া ও কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছড়াকাররা মিলিত হয়েছেন এ ছড়া সম্মেলনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জে দিনব্যাপী ৪র্থ ছড়া সম্মেলন

আপডেট টাইম : ১১:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০১৬