ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নূরদের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের তারিখ পিছিয়ে ৮ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার প্রতিবেদন জমা না পড়ায় ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন এ তারিখ ধার্য করেন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক মো. আসলাম উদ্দিন মোল্লা বলেন, ঘটনাস্থলের মানচিত্র, সূচিপত্র ও সাক্ষীদের ১৬১ ধারায় জবানবন্দী নেওয়া হয়েছে, যা চূড়ান্ত যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নূরের নাম উল্লেখ করা হয়।

মামলার অপর আসামিরা হলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নূরদের বিরুদ্ধে ধর্ষণ মামলার প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১