ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শীতে দুধের সঙ্গে মিছরি খাওয়ার উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থতার জন্য দুধ খুবই উপকারী একটি পানীয়। যা পুষ্টিগুণে পরিপূর্ণ। এতে রয়েছে প্রোটিন, নিয়াসিন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, খনিজ পদার্থ, চর্বি, শক্তি, রাইবোফ্লাভিন, জিংক, ভিটামিন এ, ডি, কে এবং ই। এজন্য স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই পানীয়কে বলা হয় আদর্শ খাবার।

দুধের সঙ্গে মিছরি অ্যান্টাসিড এজেন্ট হিসেবে কাজ করে। শরীরের বাড়তি কর্ম শক্তি যোগাতে দুধ খুবই উপকারী। অনেক সময় শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে ক্লান্তিবোধ আসতে পারে। এমন সময় মিছরির পানি খেলে ক্লান্তিভাবে মুহূর্তেই চলে যাবে। যদি দুধ-মিছরি একসঙ্গে পান করা যায়, তবে শরীরে মিলবে নানা পুষ্টিগুণ।

প্রাচীনকাল থেকেই মিছরি অনেক গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। চলুন তবে জেনে নেয়া যাক দুধ-মিছরির উপকারিতা-

হালকা গরম দুধের সঙ্গে মিছরি মিশিয়ে বদহজমের সমস্যা দূর হয়।  এটি গ্যাস্ট্রিকের সমস্যা, কোষ্ঠকাঠিন্য দূর এবং হজমে উন্নতি করতে সহায়তা করে। অ্যাসিডিটির সমস্যায় ঠাণ্ডা দুধে মিছরি মিশিয়ে খেলে উপকার মিলবে।

অনিদ্রা দূর হবে খুব সহজেই। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি পান করতে হবে।

মেজাজ নিয়ন্ত্রণ করার পাশাপাশি মনকে শান্ত রাখতে সহায়তা করে। হতাশা থেকে মুক্তি পেতেও খুব উপকারী বলে বিবেচিত।

যারা সারাক্ষণ কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে কাজ করেন,  তাদের জন্য দুধ-মিছরির মিশ্রণটি খুব উপকারী। এটি চোখকে সুস্থ রাখে।

গরম দুধে জাফরান ও মিছরি মিশিয়ে পান করলে শরীরে অ্যানার্জি আসে। এ ছাড়াও শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে।

শরীরের রক্ত সঞ্চালনকে আরও উন্নত করে দুধ-মিছরি। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

পুরুষের যৌন বিকলতা দূর করতেও পানীয়টি বেশ কার্যকর।

ঠাণ্ডা আবহাওয়ায় এক গ্লাস গরম দুধ ও মিছরি পান করলে সর্দি-কাশি থেকে উপশম ঘটবে। দিনে দু’বার স্বাস্থ্যকর পানীয়টি শীতে বিভিন্ন রোগ থেকে মুক্তি দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শীতে দুধের সঙ্গে মিছরি খাওয়ার উপকারিতা

আপডেট টাইম : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১