ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নিম্ন আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ২৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেওয়ানী মোকদ্দমার বিচারের ক্ষেত্রে নিম্ন আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়ানো হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার ভার্চুয়াল সভায় ‘ দ্যা সিভিল কোর্টস (সংশোধিত) অ্যাক্ট, ২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। সভা শেষে মন্ত্রী পরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংশোধনীর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

‘দ্যা সিভিল কোর্টস অ্যাক্ট ১৮৮৭’ এর ৩ ধারায় দেওয়ানী দেওয়ানী আদালত গুলোর আর্থিক এখতিয়ার ১৮ এবং ১৯ ধারায় নিম্ন আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ারের বিষয়ে নির্দেশনা আছে। গত ২০১৬ সালে সিভিল কোর্টগুলোর বিচারিক এখতিয়ার বাড়ানো হলেও হাইকোর্ট তা স্থগিত করেন।

নতুন এই সংশোধনীর মাধ্যমে দেওয়ানী মোকদ্দমার ক্ষেত্রে একজন সহকারী জজ দুই লাখ টাকার পরিবর্তে ১৫ লাখ টাকার মোকদ্দমার এখতিয়ার প্রয়োগ করতে পারবেন। একইভাবে সিনিয়র সহকারী জজের বিচারিক এখতিয়ার চার লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। হাইকোর্টের প্রয়োজন সাপেক্ষে পাঁচ কোটি মূল্যমানের কোন দেওয়ানী মোক্দমায় যুগ্ম-জেলা জজের আদেশের বিরুদ্ধে কোন আপিল জেলা জজের নিকট পাঠানোর বিধান সন্নিবেশিত হয়েছে বলে সচিব আনোয়ারুল ইসলাম গণমাধ্যমগুলোকে নিশ্চিত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নিম্ন আদালতের বিচারকদের আর্থিক এখতিয়ার বাড়লো

আপডেট টাইম : ০২:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১