ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬
  • ৬৭৫ বার

‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ৫ ফেব্রুয়ারি (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ১৪তম পাখি মেলা-২০১৬।

পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসান বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে মহুয়া তলায় পাখি মেলা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

মেলার অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে- আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখি বিষয়ক প্রতিযোগিতা (সবার জন্য উন্মুক্ত)। সবশেষে রয়েছে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।

১৯৮৬ সালে প্রথম জাবিতে পরিযায়ী পাখির আগমন ঘটে। ৫৬ প্রজাতির পরিযায়ীসহ মোট ১৭৯ থেকে ১৮৪ প্রজাতির পাখির দেখা মেলে আবাসিক এ ক্যাম্পাসটিতে। পাখি সংরক্ষণের গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে ক্যাম্পাসে পাখি মেলার আয়োজন করছে প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াল্ড লাইফ রেসকিউ সেন্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

জাবিতে পাখি মেলা ৫ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০১৬