ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা মো. জসিম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মো. তাহের(৪৮) নামের একজনকে আসামি করে জিডি করেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ফার্স্ট গেট থেকে ঐ আসামিকে পুলিশ আটক করে।

আটককৃত মো. তাহের মোহাম্মদপুর এলাকার হুমায়ূন রোডের বাসিন্দা। ভুক্তভোগীর পরিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মুসলিম পাড়া বস্তিতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকেন।

ঘটনার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী বিশ্ববিদ্যালয়ের চামেলি ভবনের গার্ড আবু তালেব বাচ্চু জানান, রবিবার দুপুর সাড়ে ১১টার দিকে কৃষকরত্ন শেখ হাসিনা হলের সামনে গাছ পরিষ্কার করার সময় তাহেরকে ওই কিশোরীকে নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গবেষণাগারের পেছনে টিন ঘেরা জায়গায় যেতে দেখি। আমার সন্দেহ হওয়ায় সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখি। এসময় তাহের আমার পা জড়িয়ে ধরে। আমি তখন নিরাপত্তা কর্মী আরিফ ভাইকে বলি কিন্তু তখন ও পালিয়ে যায়।’

ভুক্তভোগীর পিতা মো. জসিম বলেন, আমার মেয়ে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। চামেলি ভবনের গার্ড বাচ্চু আমাকে জানানোর পরে শেরেবাংলা নগর থানায় জিডি করেছি। পুলিশ এসে তাহেরকে আটক করেছে।’

শেরেবাংলা নগর থানার সাব ইন্সপেক্টর মো. লিটন মাতব্বর বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়ে তাহেরকে আমরা আটক করেছি। প্রত্যক্ষদর্শী বাচ্চুর সাক্ষ্যগ্রহণ করেছি। তদন্ত প্রক্রিয়া চলমান আছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে শুনেছি আমরা। অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী ক্যাম্পাসের কেউ না, এখানে ভাড়া থাকে। আমরা চেষ্টা করছি ক্যাম্পাসে বহিরাগত সীমিত করতে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধিতে আমরা আরও নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য উপাচার্য বরাবর আবেদন করেছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

আপডেট টাইম : ০২:১২:১২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১