ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

শীতকালে ঠোঁটের যত্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ শীত মানেই প্রকৃতিতে রুক্ষতা আর শুষ্কতার ছোঁয়া। তবে শীতের এ আগমন কেবল প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না; তা ছড়িয়ে পড়ে আমাদের মাঝে। আর শীতের বাতাস বইতে শুরু করলেই তা ঠোঁটের কোমলতাকে নিষ্প্রাণ করে দেয় সবার আগে। তাই শীতে চাই ঠোঁটের বাড়তি যত্নআত্তি। ফাটা ঠোঁটে যেমন হাসি ফুটে উঠে না, তেমনি ফাটা ঠোঁটে যন্ত্রণাও কম নয়। শীতের শুরু থেকে নেয়া যত্নআত্তি শীতের পুরোটা সময়জুড়ে রাখতে পারে ঠোঁটের কোণে মিষ্টি হাসির সঙ্গে।

পেট্রোলিয়াম জেলি

শীতে ঠোঁট ফাটা সবচেয়ে সাধারণ একটি বিষয়। তবে এ সাধারণ বিষয়টি সবচেয়ে কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে। তাই আপনার প্রতিদিনের প্রসাধনীর তালিকায় যুক্ত করে নিন পেট্রোলিয়াম জেলিকে।

ভ্যাসলিন

শীতের শুরুতে অনেকেই ঠোঁট ফাটার পাশাপাশি ঠোঁটের চামড়া ওঠা কিংবা রুক্ষতার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এটি মূলত তাদের ক্ষেত্রে বেশি চোখে পড়ে, যাদের ত্বক তুলনামূলক বেশি রুক্ষ। এক্ষেত্রে ঠোঁটের যত্নআত্তিতে আপনি অনায়াসে যুক্ত করতে পারেন ভ্যাসলিন। এটি যেমন লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁটে স্থায়ী হয়ে থাকে, তেমনি ঠোঁটের গোলাপি আভা ফিরিয়ে আনতেও সহায়তা করে।

লিপবাম

ঠোঁটের কোমলতাকে শীতের হাত থেকে রক্ষা করতে আপনার অন্য অস্ত্র হতে পারে লিপবাম। খুব সহজে সঙ্গে রাখা যায় বিধায় ঠোঁটে শীতের হাওয়ার স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গেই আপনি লিপবাম ব্যবহার করতে পারেন। অন্যদিকে যারা ম্যাট লিপস্টিক কিংবা লম্বা সময় পর্যন্ত লিপস্টিক ঠোঁটে রাখেন, তাদের জন্য ঠোঁটের যত্নে সবচেয়ে সহজ লিপবাম ব্যবহার করা।

গ্লিসারিন

অনেকেই মনে করেন, গ্লিসারিন কেবল হাত-পায়ে কিংবা মুখে ব্যবহার করা যায়। কিন্তু প্রকৃত অর্থে ঠোঁটের যত্নে নানা প্রসাধনীর ভিড়ে গ্লিসারিন অন্যতম। যাদের ঠোঁট তুলনামূলক বেশি ফাটে কিংবা ঠোঁটের ডেড সেল বেশি চোখে পড়ে, তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে গ্লিসারিন আর সমপরিমাণ পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তাতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে ঠোঁটে ব্যবহার করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাতে লিপজেল কিংবা ভ্যাসলিন ব্যবহার করে নিতে পারেন। এতে লম্বা সময় পর্যন্ত আপনার ঠোঁট থাকবে মোলায়েম আর কোমল। তাই এ সময় নিজের ঠোঁটের বিশেষ যত্ন নেয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

শীতকালে ঠোঁটের যত্ন

আপডেট টাইম : ১০:৪২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১