ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পৌঁছেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬
  • ৫৩২ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছেন । রবিবার দুপুর ২টা ২৮ মিনিটে চবি কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম পাশে তৈরি করা হেলিপ্যাডে হেলিকপ্টারযোগে অবতরণ করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ। হাটহাজারী থানার ওসি মো. ইসমাঈল এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা ২৮ মিনিটে হেলিকপ্টারযোগে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে রবিবার। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ এ সমাবর্তনে অংশ নিচ্ছেন ৭১৯৪ জন গ্র্যাজুয়েট। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে চ্যান্সেলর পদক পাচ্ছেন ৯ জন শিক্ষার্থী। এ ছাড়া ২৫ জন পিএইচডি ও ১৩ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হবে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ। সমাবর্তনে বক্তা হিসেবে বক্তব্য দেবেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ইমেরিটাস ড. আনিসুজ্জামান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পৌঁছেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৮:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০১৬