ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নোংরামির সঙ্গে ‘আপোস করেন না’ শাহরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১৮ সালের শুরুর দিকের ঘটনা। টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিনকে সিনেমায় অভিনয়ের সুযোগ দেয়ার টোপ ফেলে বিছানায় নিতে চেয়েছিলেন ঢালিউডে প্রতিষ্ঠিত এক নায়ক। কিন্তু আপোস করেননি অভিনেত্রী। বরং সেসময় একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে ওই ঘটনা প্রকাশ করে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন। সেখানে এক প্রযোজকের বিরুদ্ধেও শাহরিন একই অভিযোগ তুলেছিলেন। কিন্তু সেই নায়ক বা প্রযোজকের নাম উল্লেখ করেননি।

হলিউড-বলিউডের পরে ফারিয়া শাহরিনই বোধহয় বাংলা শোবিজের প্রথম অভিনেত্রী, যিনি এভাবে প্রকাশ্যে নিজের সঙ্গে ঘটা বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন। কিন্তু এই সাহসিকতার জন্য তাকে তোপের মুখেও পড়তে হয়েছিল। ফেসবুক লাইভে একাধিক অভিনেত্রী তার বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছিলেন। কয়েকটি টকশো’তেও হয়েছিল তুমুল সমালোচনা। আলোচনায় থাকতেই নাকি এমন অভিযোগ করেছিলেন শাহরিন।

যদিও সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষেরই বাহবা পেয়েছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে তাকে নিয়ে প্রশংসায় মেতেছিলেন অভিনেত্রী এবং সমাজকর্মী মিথিলা রশীদও।

তবে শুধু রিয়েল লাইফে নয়, রিল লাইফেও নোংরামো একেবারেই সহ্য করেন না ফারিয়া শাহরিন। চলতি বছরে সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। গত সেপ্টেম্বরে তার কাছে একটি ওয়েব সিরিজের চিত্রনাট্য আসে এবং তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়।

কিন্তু ওয়েব সিরিজটিতে শাহরিনের চরিত্রের অংশটুকু এতটাই নোংরা ছিল যে, তিনি সেটির প্রস্তাব ফিরিয়ে দেন। শুধু তাই নয়, ফেসবুকে ওই চিত্রনাট্যের স্ক্রিনশট শেয়ার করে এর প্রতিবাদও করেন।

শাহরিন লেখেন, ‘ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে? নষ্টামি করতে হবে? এসব অ্যালাউ করে ক্যামনে? অ্যাকশন নেয়া হয় না কেন এদের বিরুদ্ধে! আমার সিরিয়াসলি মাথা ঘুরতেছে। হবে না, এসব আমাকে দিয়ে হবে না। ড্রাগ, প্রস্টিটিউশন, সেক্সে ভরপুর চিত্রনাট্য। পুরো চিত্রনাট্যটা দেয়া সম্ভব না। জাস্ট দুইটা স্ক্রিনশট দিলাম।’

দুই সময়ের এই দুটি ঘটনা দিয়ে শাহরিন হয়তো বুঝিয়ে দিলেন, তিনি নোংরামির সঙ্গে কখনোই আপোস করেন না।

২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে মিডিয়ায় প্রবেশ করেন এই অভিনেত্রী। প্রথমে বিজ্ঞাপন, পরবর্তীতে তিনি নাটকে অভিনয় শুরু করেন। ‘আকাশ কত দূরে’ নামের একটি সিনেমায়ও তাকে দেখা গেছে। কিন্তু কোথাও সেভাবে নিয়মিত হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নোংরামির সঙ্গে ‘আপোস করেন না’ শাহরিন

আপডেট টাইম : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০