ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সকালের নাস্তায় ধোঁয়া ওঠা মিটবল স্যুপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতে জুবুথবু জনজীবন। ঘুম ভাঙতেই চায় না। কম্বলের উষ্ণতা ছেড়ে বাইরে আসতে মন সায় দেয় না। সে ক্ষেত্রে সকালের নাস্তায় শরীর গরম করে এমন কিছু খাওয়া উচিত।

শীতের সকালে ধোঁয়া ওঠা গরম এক বাটি স্যুপ শরীরের জন্য খুবই উপকারী। স্যুপ খেলে শরীর গরম থাকে ও ঠাণ্ডা সমস্যা কাটে।

সারা দিন নিজেকে চাঙ্গা রাখতে সকাল সকাল খেতে পারেন মিটবল স্যুপ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মিটবল স্যুপ।

উপকরণ

খাসির মাংসের কিমা ১ পাউন্ড, কাঁচামরিচ ৩টি, রসুন ৪ কোয়া, মিহি কুচি, আদা ২ ইঞ্চি, মিহি কুচি, ধনেপাতা ২ টেবিল চামচ মিহি কুচি, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, লবণ আধা চা চামচ, ভেজিটেবল অয়েল ১ চা চামচ, ডিম ১টা মাঝারি।

স্যুপের জন্য উপকরণ

তেল দেড় টেবিল চামচ, পিঁয়াজ বাটা সিঁকি কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, দারুচিনি এক ইঞ্চি পরিমাণ, তেজপাতা ১টা, লবঙ্গ ২টা, গোলমরিচ আধা চা চামচ, ধনিয়া ১ চা চামচ, জিরা সিঁকি চা চামচ, কাশ্মীরি মরিচ পাউডার অথবা পাপরিকা পৌনে এক চা চামচ, টমেটো ব্লেন্ডারে পিউরি করা ২ মাঝারি, দই ৩ টেবিল চামচ ঘন, পানি ৪ কাপ, স্বাদমতো লবণ, গার্নিশ করার জন্য ধনেপাতা এবং লেবুর রস (ইচ্ছা)।

প্রণালি

একটা বোলে মিটবলের সব উপকরণ নিন। হাতে মাখিয়ে নিন ভালো করে। এর পর হাতে অল্প করে তেল মেখে এটাকে ছোট ছোট মিটবলের আকৃতি দিন। এগুলোকে একটা প্লেট অথবা ট্রেতে রেখে প্লাস্টিক শিট বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিন। এর পর স্যুপ তৈরি করা শুরু করুন।

গুঁড়ো করে নিন গোলমরিচ, লবঙ্গ, ধনে ও জিরা। একটা বড় প্যান গরম করে নিন মাঝারি আঁচে। এর পর তেল দিন। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে এতে দিয়ে দিন দারুচিনি ও তেজপাতা।

১০ সেকেন্ড পর এতে দিয়ে দিন পেঁয়াজ, আদা-রসুনের পেস্ট এবং আঁচ কমিয়ে দিন। মসলা ভুনে নিন, যাতে রঙ পরিবর্তন হয়ে যায়। ৫-৭ মিনিটের মাঝে হয়ে যাবে এবং মসলা থেকে সুন্দর গন্ধ আসবে।

আঁচ কম রেখেই এতে দিয়ে দিন গুঁড়ো করা মসলা, টমেটো পিউরি, দই ও লবণ। সব কিছু নেড়ে মিশিয়ে নিন। ৮-১০ মিনিট রান্না করুন। তেল ওপরে উঠে এলে পানি দিয়ে দিন। স্যুপ চেখে দেখুন লবণ ঠিক আছে কিনা। মাঝারি আঁচে এটাকে ফুটিয়ে নিন।

স্যুপ ফুটতে শুরু করলে আবার আঁচ কমিয়ে দিন। এর পর ফ্রিজ থেকে মিটবল বের করে স্যুপে দিয়ে দিন। ওপরে ঢাকনা দিয়ে রান্না হতে দিন ১০-১২ মিনিট।

রান্না হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে রেখে দিন দেড় থেকে দুই ঘণ্টা। খাবার সময়ে আরেকবার কম আঁচে গরম করে নিন। তেজপাতা ও দারুচিনি বের করে ফেলে দিন। ওপরে ধনেপাতা কুচি ও দিতে পারেন।

এবার একটু লেবুর রস চিপে দিয়ে পরিবেশন করুন। রুটির সঙ্গে পরিবেশন করলে এই স্যুপ আপনি সকালের নাস্তায় খেতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সকালের নাস্তায় ধোঁয়া ওঠা মিটবল স্যুপ

আপডেট টাইম : ১২:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০