ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

শীতে মিষ্টি আলু খাওয়া যেকারণে জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ সুস্থ থাকতে খাবারের বিকল্প কিছু নেই। শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটিয়ে শরীর সুস্থ রাখতে পারে। অনেকেই ডায়েটে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেন। বিশেষ করে ভাত, আলু খাওয়া ছেড়ে দেন একেবারেই। এতে আসলে শরীরের উপকার না অপকার হচ্ছে, জানেন কি?

বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে যদি ডায়েট থেকে কার্বোহাইড্রেট বাদ থাকে তাহলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আপনার খাদ্য তালিকায় আপনার শরীর বয়স এবং ওজন অনুযায়ী খাবার রাখুন। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে রাখতে পারেন মিষ্টি আলু। এটি আলুর চেয়ে বেশি উপকারী। অনেকে ভাবেন আলুর চেয়েও ক্ষতিকর মিষ্টি আলু। আর তাই ভুল করেও ছুঁয়ে দেখেন না। কিন্তু মিষ্টি আলুরও অনেক উপকারিতা রয়েছে। হার্ট থেকে ডায়াবিটিস-স্বাস্থ্য সমস্যায় জুড়ি নেই রাঙা আলুর।

যে কোনো আলুই পুষ্টিতে সমৃদ্ধ। তবে মিষ্টি আলু খুবই স্বাস্থ্যকর। তবে মিষ্টি আলুতে ক্যালোরি ও কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটাই কম। এছাড়াও মিষ্টি আলুতে উচ্চ মাত্রায় ‘ভিটামিন এ থাকে। ‘ভিটামিন এ’ হলো অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ইমিউনিটি বৃদ্ধি করে এবং সুস্থ ত্বক ও দৃষ্টি বজায় রাখতে সাহায্য করে।

সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে দৈনিক প্রোটিন চাহিদার ৮০ শতাংশ পূরণ করে মিষ্টি আলু। মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন সি ও ভিটামিন বি৬ থাকে, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। এটি পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামেরও ভালো উৎস, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের কাজ বজায় রাখতে সাহায্য করে।

এছাড়াও মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ ফাইবার আছে, যা ওজন কমাতে সাহায্য করে এবং  ডায়বেটিস ও কোলেস্টেরলের ঝুঁকি কমায়। শীতে শরীরকে গরম রাখতে এবং বিভিন্ন ধরনের ভাইরাস থেকে রক্ষা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

শীতে মিষ্টি আলু খাওয়া যেকারণে জরুরি

আপডেট টাইম : ০২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০