ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনও যোগ দিতে পারেননি বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তবে ২২ গজের খেলায় ফিরতে উদগ্রীব তিনি।  চোট কাটিয়ে ওঠার পরই শরীরের বাড়তি মেদ ঝরিয়েছেন। ফিটনেস ফিরে পেতে ১০ কেজি ওজন কমিয়েছেন। মাঠে অনুশীলনও শুরু করেছেন।  শিগগিরই  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে।

মাশরাফিকে পেতে দুই দল রীতিমত লড়াইয়ে নেমেছে।  জেমকন খুলনা মাশরাফিকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে বোর্ডে চিঠি দিয়েছে ইতিমধ্যে।
ফরচুন বরিশালও জাতীয় দলের সাবেক অধিনায়ককে পাওয়ার আগ্রহ দেখিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল সাংবাদিকদের বলেছেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি।’

তবে মাশরাফি খেলার অবস্থায় আছেন কি না, তার বিষয়ে বোর্ডের ভাষ্য কি, এসব জেনেই তাকে দলে নেয়া না নেয়ার সিদ্ধান্ত হবে বলে জানান নাফিস।

তিনি বলেন, ‘মাশরাফির ফিটনেস কি অবস্থায় আছে, তা বোর্ড আমাদের বোর্ড আমাদের নিশ্চিত করবে।  এরপর আমাদের সিদ্ধান্ত আসবে।’

এদিকে মাশরাফির পাওয়ার আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছে ফরচুন বরিশালও। ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আমরাই সবার আগে মাশরাফির প্রতি আগ্রহ দেখিয়েছি।  গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানিয়েছি।

এমন পরিস্থিতিতে মাশরাফির ভাগ্য লটারিতে গড়াবে। একাধিক দল আগ্রহী হলে লটারির মাধ্যমে মাশরাফির দল নিতে পারবে বলে আগেই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মাশরাফিকে দলে পেতে লড়াইয়ে খুলনা বরিশাল

আপডেট টাইম : ০২:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০