ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

রাষ্ট্রপতির স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
  • ৭১১ বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার বোন বঙ্গভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী। রাত পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। রাষ্ট্রপতির স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।
প্রায় দেড় ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও এসময় উপস্থিত ছিলেন।
গত ৪ মে পাঁজরের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন রাষ্ট্রপতি। গত ২৯ এপ্রিল তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতির স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫