ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কাঁচা মরিচ খেলে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি কমে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকেই আছেন যারা রোজ ভাতের সঙ্গে কাঁচা মরিচ খান। তাদের জন্য সুখবর! আমেরিকার একটি সমীক্ষা জানাচ্ছে রোজ কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস থাকলে কমতে পারে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সায়েন্টিফিক সেশনের প্রাথমিক গবেষণা বলছে প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস থাকলে তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। ক্যানসার বা কার্ডিও ভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা কয়েক ধাপ কমে যাবে। মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যানসার প্রতিরোধক গুণাগুণ। মরিচের ঝাল গুণাগুনের জন্য দায়ী ক্যাপসাইসিন।

গবেষণা চালানো হয়েছে আমেরিকা, চীন, ইতালি, ইরানের প্রায় ৫ লাখ ৭০ জনের উপর। তাদের স্বাস্থ্য এবং খাদ্যাভাস সংক্রান্ত রেকর্ড বা যা ডায়েট বলে পরিচিত তা খতিয়ে দেখেছেন গবেষকরা। যাদের নিয়মিত মরিচ খাওয়ার অভ্যাস আছে এবং যাদের নেই, তাদের মধ্যে ফারাক খতিয়ে দেখা হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে যারা রোজ কাঁচা মরিচ খান তাদের কার্ডিওভাসকুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৬ শতাংশ কমেছে। ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে ২৩ শতাংশ। এবং অন্যান্য যেসব রোগে মানুষের মৃত্যু হতে পারে, সে ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে ২৫ শতাংশ।

আমেরিকার ওহায়োর ক্লিভল্যান্ড ক্লিনিক হার্টের কার্ডিওলজিস্ট বো জু বলেছেন, ‘এটা দেখে আমরা নিজেরাই খুব অবাক হয়েছিলাম যে কাঁচা মরিচ সব ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায়। কার্ডিওভাসকুলার ডিজিজ এবং ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে। আসলে মানুষের খাদ্যাভাস সার্বিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।’

তবে রোজ কয়টা কাঁচা মরিচ খেলে বা বলা কতটা মরিচ আবার খাবারে রোজ থাকলে আপনি এই ধরনের উপকার পাবেন, সমীক্ষায় তা উঠে আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কাঁচা মরিচ খেলে ক্যানসার-হৃদরোগের ঝুঁকি কমে

আপডেট টাইম : ১১:৫৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০