ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মাদকের কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে মাদক বিক্রির এক কোটি ১৭ লাখ টাকা ও পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে র‍্যাব।

রোববার (৮ নভেম্বর) চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- মিয়ানমারের নাগরিক শওকত ইসলাম (৩২) ও তার স্ত্রী মর্জিনা (২৮)।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, গোপন সংবাদে র‌্যাব জানতে পারে চান্দগাঁও আবাসিক এলাকার একটি ফ্ল্যাট বাসায় এক দম্পতি মাদকদ্রব্য কেনাবেচা করছেন। পরে সেখানে অভিযান চালায় র‌্যাব।

তিনি আরো বলেন, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা জানালা দিয়ে টাকা ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, স্বামী-স্ত্রী দুজনই মিয়ানমারের নাগরিক। তারা মিয়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এখন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাসা ভাড়া নিয়ে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছেন।

এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় নিষিদ্ধ মাদক রাখা এবং অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে দেশের প্রচলিত আইনে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মাদকের কোটি টাকাসহ রোহিঙ্গা দম্পতি আটক

আপডেট টাইম : ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০