ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

২৫ বছর টিভি দেখেন না পোপ ফ্রান্সিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫
  • ৫৬৪ বার

তিনি কথা রেখেছেন। টানা ২৫ বছর। ভার্জিন মেরির সামনে প্রতিজ্ঞা করেছিলেন, জীবনে আর টিভি দেখবেন না। তাই করেছেন তিনি। পোপ ফ্রান্সিস সর্বশেষ টিভি দেখেছিলেন ১৯৯০ সালের ১৫ জুলাই।

দি ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, পোপ যখন সর্বশেষ টিভি দেখেন তখন মার্গারেট থ্যাচার ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আর্জেন্টিনার দৈনিক লা ভোজ ডেল পুয়েবলোকে দেওয়া সাক্ষাৎকারে পোপ বলেছেন, “১৯৯০ সাল থেকে আমি টিভি দেখি না। এটা আমার একটা প্রতিজ্ঞা। ১৯৯০ সালের ১৫ জুলাই ভার্জিন অব কার্মেনের কাছে আমি এই প্রতিজ্ঞা করেছিলাম। আমি নিজেকে নিজেই বুঝিয়েছিলাম, ‘এটা আমার জন্য নয়।”

টিভি যদি না-ই দেখেন, তাহলে প্রিয় ফুটবল দল স্যান লরেঞ্জো ডি আলম্যাগ্রোর খবরাখবর পান কী করে?

পোপ বলেছেন, ‘সুইস এক গার্ড রয়েছেন। প্রতি সপ্তাহে তিনিই আমাকে ফলাফল বার্তে দেন। লিগ টেবিলে আমরা কেমন করছি সেটাও জানান তিনি।’

ভার্জিন মেরির সামনে প্রতিজ্ঞা করেছেন কিনা বলা মুশকিল। পোপ জীবনে কিন্তু একবারও ঢুঁ মারেননি ইন্টারনেটে! তবে পত্রিকা পড়েন, দৈনিক ১০ মিনিট করে।

পোপ এর আগে জানিয়েছিলেন, ১৯৯৪ সালের পর তিনি আর কোনো ছুটির দিন উপভোগ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

২৫ বছর টিভি দেখেন না পোপ ফ্রান্সিস

আপডেট টাইম : ০৫:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০১৫