ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

শীতের আমেজ রাজধানীতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, শীত এসে গেল নাকি? ভোরের আবহাওয়াটা অসাধারণ।’ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হাঁটতে হাঁটতে পাশের জনকে এ কথা বলছিলেন প্রাতঃভ্রমণকারী এলিফ্যান্ট রোডের বাসিন্দা আহমেদ রাজু।

পাশেই দাঁড়িয়ে থাকা মোহাম্মদ আলী তার কথায় সায় দিয়ে বলেন, ‘ঠিকই বলেছেন ভাই। তাকিয়ে দেখুন, উদ্যানের গ্লাস টাওয়ারের ওপাশ থেকে টকটকে লাল সূর্য উঠছে। সবমিলিয়ে অদ্ভূত এক ভালো লাগা কাজ করছে।’

নভেম্বরের শুরুতেই রাজধানীতে শীতের আমেজ শুরু হয়েছে। ভোরে বাসা থেকে বের হলেই শীত অনুভূত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আবহ কেটে গেলেও আগের মত গরম পড়ছে না। বর্তমান আবহাওয়ায় রাস্তা-ঘাটে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী।

Dhaka-3

বৃহস্পতিবার ভোরে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, শীতের আমেজ শুরু হওয়ায় উদ্যানে প্রাতঃভ্রমণকারীর সংখ্যা বেড়ে গেছে। মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির থাকলেও অনেকেই পরিবার-পরিজনসহ উদ্যানে আসছেন।

লালবাগের বাসিন্দা সুলতানা বেগম বলেন, ভোরে ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে বাসায় ফিরলে সারা দিনের ক্লান্তি কেটে যায়। বর্তমানে নাতিশীতোষ্ণ আবহাওয়া সত্যিই চমৎকার।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে। বুধবার ৪ (নভেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানীতে, ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন রাজশাহী সদর ও বদলগাছীতে, ১৭ দশমিক ৩ শতাংশ।

Dhaka-1

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কিছু কমতে পারে। এছাড়া দেশের অন্য রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

শীতের আমেজ রাজধানীতে

আপডেট টাইম : ১১:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০