ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এবার আসছে জোভান-মেহজাবীনের বেস্ট ফ্রেন্ড থ্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা অভিনয়শিল্পী জোভান আহমেদ ও মেহজাবীন চৌধুরী। তারা জুটি বেঁধে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।

তারমধ্যে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি তাদের ক্যারিয়ারে বেশ সাফল্য যোগ করেছে। সেই গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে জোভান-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আদর ও শহীদ উন নবী।

নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। এরই মধ্যে রাজধানীর উত্তরা, চট্টগ্রামসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

জানা যায়, শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এর আগে জোভান-মেহজাবীন অভিনয় করেছিলেন প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘বেস্ট ফ্রেন্ড’। এ নাটকে অনবদ্য অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন এই জুটি। নাটকটি দর্শকপ্রিয়তা পাওয়ার পর একই ঘরানার গল্প নিয়ে প্রবীর রায় চৌধুরী নির্মাণ করেছিলেন ‘লাভ ভার্সেস ক্রাশ’ এবং ‘বেস্ট ফ্রেন্ড টু’ নাটকটি। তবে ‘বেস্ট ফ্রেন্ড টু’-তে জোভান ছাড়া অন্যান্য শিল্পী পরিবর্তিত হয়। সেখানে নায়িকা হিসেবে দেখা যায় তানজিন তিশাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

এবার আসছে জোভান-মেহজাবীনের বেস্ট ফ্রেন্ড থ্রি

আপডেট টাইম : ০৮:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০