ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চরমোনাই পীরের নেতৃত্বে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • ২৬৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে বায়তুল মোকাররম থেকে দূতাবাস অভিমুখে গণমিছিল যাবে বলে জানিয়েছে দলটি। ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসুল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টৈাবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন।

এদিকে  রবিবার বিকালে রাজধানীর উত্তরায়  এক অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন,নারী নির্যাতন-ধর্ষণ দেশকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সব অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।’

চরমোনাই পীর বলেন, ‘দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেই সঙ্গে শিক্ষার সব স্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।’

সৈয়দ মো. ফজলুল করীম ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চরমোনাই পীরের নেতৃত্বে ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

আপডেট টাইম : ০৮:০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০