ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জয়পুরহাটে পিস্তল-গুলিসহ অস্ত্র কারবারি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আব্দুর রশীদ (৩২) নামে এক শীর্ষ অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রশীদ পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, আব্দুর রশীদ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে তার বাড়িতে বিক্রির জন্য মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে র‌্যাব তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ তাকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, রশীদ এসব অস্ত্র ভারত থেকে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলো। এছাড়াও সে পাঁচবিবি সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও চোরাচালান সিন্ডিকেটের একজন্য সক্রিয় সদস্য। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জয়পুরহাটে পিস্তল-গুলিসহ অস্ত্র কারবারি আটক

আপডেট টাইম : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০