ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নারী আইপিএলে যে দলে খেলবেন জাহানারা সালমারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নভেম্বর ৪ তারিখ থেকেই শুরু হচ্ছে এবারের ওমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ বা নারী আইপিএল। পুরুষদের আইপিএলের মতো নারী আইপিএলও আয়োজিত হচ্ছে আরব আমিরাতেই। আগামী ৪ নভেম্বর শুরু হয়ে চার ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৯ নভেম্বর।

টুর্নামেন্টের তিন দলে সাত দেশের ১২ জন খেলোয়াড় অংশ নেবেন। যেখানে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই তারকা জাহানারা আলম ও সালমা খাতুনও। নারী আইপিএলের গত আসরেও খেলেছেন জাহানারা। তবে এবারই প্রথম এই অভিজ্ঞতা পেতে চলেছেন অফস্পিনিং অলরাউন্ডার সালমা।

গত আসরের মতো এবারও মিথালি রাজের নেতৃত্বে ভেলোসিটিতে খেলবেন মিডিয়াম ফাস্ট বোলার জাহানারা। অন্যদিকে সালমার জায়গা হয়েছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেইলব্ল্যাজার্সে। টুর্নামেন্টের অন্যদল সুপারনোভাসের অধিনায়ক হারমানপ্রিত কৌর। নারী আইপিএলের আগের দুই আসরেরই চ্যাম্পিয়ন সুপারনোভাস।

গত মৌসুমে খেললেও এবারের আসরে নেই সোফি ডিভাইন, সুজি বেটস, নাতাইল সিভার, স্টেফানি টেইলর, অ্যামেলিয়া কার, লিয়া তাহুহু এবং হেইলি ম্যাথুসের মতো নামি তারকারা। এবারের নারী আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন থাইল্যান্ডের ক্রিকেটার নাত্থাকান চানথাম। সালমার সতীর্থ হয়ে তিনি খেলবেন ট্রেইলব্ল্যাজার্সে।

সুপারনোভার চার বিদেশি ক্রিকেটার হলেন চামারি আতাপাত্তু, শশীকলা সিরিওয়ার্দেনে, শাকেরা সেলমান এবং আয়াবঙ্গা খাকা, ট্রেইলব্ল্যাজার্সে রয়েছেন দেবেন্দ্র ডটিন, সোফি একস্লেস্টোন, সালমা খাতুন এবং নাত্থাকান চানথাম। তৃতীয় দল ভেলোসিটির ওভারসিস কোটায় খেলবেন ড্যানিয়েল ওয়েট, লেই কাসপেরেক, সুন লুস এবং জাহানারা আলম।

টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ে একই হোটেলে বায়ো সিকিউর বাবলে রাখা হবে তিন দলের সবাইকে। এখনও ভেন্যুর ঘোষণা দেয়া হয়নি। তবে ম্যাচগুলো হতে পারে শারজায়। প্রথম রাউন্ডের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৪, ৫ ও ৭ নভেম্বর। পরে ৯ তারিখের ফাইনাল দিয়ে শেষ হবে এবারের নারী আইপিএল।

তিন দলের স্কোয়াড

সুপারনোভাস: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), জেমাইমা রদ্রিগেজ (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্দেনে, পুনম যাদব, শাকেরা সেলমান, অরুন্ধিতি রেড্ডি, পুজা ভাস্ত্রাকার, আয়ুশি সনি, আয়াবঙ্গা খাকা এবং মুসকান মালিক।

ট্রেইলব্ল্যাজার্স: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দিপ্তী শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালাথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়ার, হারলিন দেওল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একস্লেস্টোন, নাত্থাকান চানথাম, দেবেন্দ্র ডটিন এবং কাশভি গৌতম।

ভেলোসিটি: মিথালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণামুর্থি (সহ-অধিনায়ক) শেফালি ভার্মা (উইকেটরক্ষক), একতা বিশট, মানসি জোশি, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, শুশ্রী দিব্যদর্শিনী, মানালি দক্ষিণী, লেই কাসপেরেক, ড্যানিয়েল ওয়েট, সুন লুস, জাহানারা আলম এবং এম আনাঘা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নারী আইপিএলে যে দলে খেলবেন জাহানারা সালমারা

আপডেট টাইম : ১১:২৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০