ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

নানা ও চাচা মিলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • ৩১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবেশি নানা ও চাচা মিলে সংঘবদ্ধভাবে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানায় অভিযোগ দায়ের পর সন্ধ্যায় উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল এলাকা থেকে গোলাম মোস্তফা (৫০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষক চাচা ইসমাইল (৪০) পলাতক রয়েছে। গ্রেফতারকৃত গোলাম মোস্তফা ওই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে ও পলাতক ইসমাইল মৃত ইউসুফ আলীর ছেলে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, গত সোমবার (৫ অক্টোবর) চতুর্থ শ্রেণীর ওই শিশু শিক্ষার্থীকে প্রতিবেশি নানা মোস্তফা ও চাচা ইসমাইল কাজের কথা বলে ঘরে ডেকে নেয়। এরপর দুইজনে মিলে সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেয় তারা। এরপর তিন দিনপর মেয়েটি পেটে ব্যাথা অনুভব করলে ধর্ষণের ঘটনাটি তার মাকে জানায়।

এরপর তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে থানায় দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অর্জুনা ইউনিয়নের চরাঞ্চল বাসুদেবকোল এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের মূলতোহা নানা মোস্তফাকে গ্রেফতার করে। এঘটনায় আরেক ধর্ষক চাচা পলাতক রয়েছে। তিনি আরো জানান, আটক ধর্ষক মোস্তফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

নানা ও চাচা মিলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট টাইম : ০৬:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০