ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ৩১৭ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা গেছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ভোরে রাজাপুর গ্রামের ধানক্ষেত ও মাটির সড়কে বাঘের পায়ের ছাপ দেখেছেন স্থানীয় জনগণ।

পশ্চিম রাজাপুর গ্রামের ছগির আকন বলেন, গ্রামের এমাদুল হাওলাদারের বাড়ির পাশের ধানক্ষেত ও মাটির সড়কে আমি বাঘের পায়ের ছাপ দেখেছি।

ধানসাগর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পশ্চিম রাজাপুর গ্রামের তালুকদার হুমায়ূন করিম সুমন বলেন, বাঘের পায়ের ছাপ দেখে আমরা ধারণা করছি, বন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার পশ্চিম রাজাপুর গ্রামে ঢুকেছে। বন থেকে গ্রামের ধানক্ষেত হয়ে রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। এজন্য গ্রামের মসজিদ থেকে মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, ধানক্ষেত ও মাটির সড়কে পায়ের ছাপ দেখে আমরা নিশ্চিত হয়েছি যে এলাকায় বাঘ প্রবেশ করেছিল। বনরক্ষী, ওয়াইল্ড টিম ও কমিউনিটি পেট্রোলিং টিমের সদস্যরা গ্রামের ধানক্ষেত, বিভিন্ন ঝোপঝাড় ও বাগানে তল্লাশি করেছে। কোথাও বাঘ পাওয়া যায়নি। তারপরও আমরা সবাইকে সচেতন থাকতে বলেছি। বাঘ দেখা গেলে, না মেরে বন বিভাগের কর্মকর্তাদের খবর দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করছি, রাতের কোনো এক সময় বাঘটি লোকালয়ে এসেছিল। পরে আবার নদী পার হয়ে বনে চলে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শরণখোলায় লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে মাইকিং

আপডেট টাইম : ০৬:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০