ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

স্ত্রীর হাত থেকে বাঁচতে মোবাইল টাওয়ারে উঠলেন স্বামী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • ২৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় ঝগড়া করে একেবারে মোবাইল টাওয়ারের ওপরে চড়ে বসলেন স্বামী। এমন উদ্ভট ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তেজপাল সিংহ নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটায়। তবে যেমনভাবে উঠেছিলেন ঠিক তেমনভাবেই নেমেও আসেন তেজপাল।

প্রথমে বোঝাই যায়নি, কেন ওই ব্যক্তি মোবাইল টাওয়ারের ওপরে উঠে বসে আছেন। স্থানীয় বাসিন্দারা রীতিমতো চিন্তায় পড়ে যান। দুর্ঘটনার ভয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশকেও খবর দেওয়া হয়।

ইতোমধ্যেই জানা যায়, ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর জানাজানি হলে মজা দেখতেও প্রচুর মানুষ ভিড় করে। ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে রাগ করে মোবাইল টাওয়ারে উঠেপড়া ব্যক্তিকে বোঝাতেও থাকে পুলিশ। বেশ কিছুক্ষণ পরে মাথা ঠান্ডা হলে নামতে শুরু করেন তেজপাল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে সবার।

স্ত্রীর বিরুদ্ধে অনেক অভিযোগ তেজপাল সিংহের। দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। তবে এখন তেজপাল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। টাওয়ার থেকে নেমে তিনি বলেন, স্ত্রীকে নিয়ে আমি আর পেরে উঠছি না। আমাকে নানা রকম মিথ্যে মামলায় ফাঁসাতে চায়। পুলিশও আমার কথা শোনে না। আমি এই বউয়ের হাত থেকে মুক্তি চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

স্ত্রীর হাত থেকে বাঁচতে মোবাইল টাওয়ারে উঠলেন স্বামী

আপডেট টাইম : ১০:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০