ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ঢাকা-৫ উপনির্বাচন আ’লীগ আজ আনুষ্ঠানিক প্রচারে নামছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-৫ আসনের উপনির্বাচন সামনে রেখে আজ আনুষ্ঠানিক প্রচার শুরু করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বেলা ১১টায় ৫০নং ওয়ার্ডের নূর টাওয়ারের সামনে পথসভার মধ্য দিয়ে প্রচার শুরু হবে। পরে ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

আজ আনুষ্ঠানিক প্রচার শুরু হলেও আগে থেকেই মাঠে আছেন ক্ষমতাসীন দলের প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। ইতোমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দল ও সহযোগী সংগঠনের সঙ্গে পরিচিতি সভা, উঠোন বৈঠক এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। এসব অফিস থেকে প্রতিদিন ভোটারদের কাছে ভোটের স্লিপ পৌঁছে দেয়া হচ্ছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে পাড়া-মহল্লায় মিছিল হচ্ছে। এছাড়া নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলা মনুর পোস্টারে-ব্যানারে ছেয়ে গেছে এলাকার রাস্তাঘাট ও অলিগলি।

বুধবার বিকালে মীরহাজারীবাগ কাজী টাওয়ারের সামনে থেকে একটি বিশাল মিছিল ৪৮-৪৯ ও ৫০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন নৌকার প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। এ সময় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, সাধারণ সম্পাদক আবুল কালাম অনু, যুগ্ম সাধারণ সম্পাদক এমএআরএস মহসিন, ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, ৫০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, সাহেব আলী, রওশন আলী, সাঈদ মিলন, হাজী আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সারাদিন বিভিন্ন স্পটে নির্বাচনী সমন্বয়কসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রচার চালান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-৫ উপনির্বাচন আ’লীগ আজ আনুষ্ঠানিক প্রচারে নামছে

আপডেট টাইম : ০৯:১৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০