ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩০ সেপ্টেম্বর প্রাইমারি স্কুল খুলে দিচ্ছে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ কমে আসায় দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে পাকিস্তানের সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে। খবর ডন অনলাইনের।

ন্যাশনাল কমান্ড অপারেশনস সেন্টার- এনসিওসি’র সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. ফয়সাল সুলতান উপস্থিত ছিলেন।

ছয় মাস বন্ধ রাখার পর গত ১৫ সেপ্টেম্বর দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেয় পাকিস্তান সরকার। এরপর ২২ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক বিদ্যালয়ও খুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ বলেন, অনেক গবেষণা ও পর্যবেক্ষণের পরই সরকার প্রাইমারি স্কুল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অভিভাবক, প্রশাসন ও শিক্ষককের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাইমারি স্কুলগুলো খুলে দেয়ার পর নিয়মিত করোনাভাইরাস পরিস্থিতি মনিটর করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

৩০ সেপ্টেম্বর প্রাইমারি স্কুল খুলে দিচ্ছে পাকিস্তান

আপডেট টাইম : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০