ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

সাদা চালের ভাতেই ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাঙালির প্রধান খাদ্য সাদা চালের ভাত। সঙ্গে দৈনন্দিন বিভিন্ন রেসিপিতেও থাকে সাদা চালের ব্যবহার। পিঠা থেকে শুরু করে বিরিয়ানি কিংবা ক্ষীর-পায়েসেও সাদা চাল। অথচ আপনি জেনে শঙ্কিত হবেন যে- সাদা চালের ভাত খাওয়া ডায়াবেটিসের জন্য চরম ঝুঁকিপূর্ণ!

হাভার্ড স্কুল অব পাবলিক হেলথ ও ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত আন্তর্জাতিক দু’টি গবেষণা দল এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে অনুসারে, গবেষকরা টানা ১০ বছর ধরে ২১টি দেশের ১ লাখ ৩২ হাজার ৩৭৩ জন মানুষের উপর গবেষণা পরিচালনা করেছেন।

গবেষণায় বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষকে ভিন্ন ক্যাটাগরিতে রেখে পর্যবেক্ষণ করা হয়েছে। তবে অংশগ্রহণকারীদের বয়স ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে ছিল।

ওই গবেষণা প্রতিবেদনে ‘দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি ডায়াবেটিস ঝুঁকি’র কথা উল্লেখ করা হয়। কারণ এ অঞ্চলের মানুষ বেশিরভাগই সাদা চালের ভাত খেতে অভ্যস্ত।

দীর্ঘ সময় পর্যবেক্ষণে গবেষকরা দেখেছেন, ডায়াবেটিসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল দক্ষিণ এশিয়া। ভৌগলিকভাবে অন্য এলাকার মানুষের থেকে এখানকার কয়েকগুণ বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন।

গবেষকরা বলছেন, যেসব মানুষ প্রতিদিন প্রায় ২৫০ গ্রাম রান্না করা সাদা চালের ভাত খেতে অভ্যস্ত, তাদের ডায়াবেটিস ঝুঁকি অন্যদের চেয়ে ১১ শতাংশ বেশি। ৩০ বছরের পার হওয়ার পরই তারা দ্রুত ডায়াবেটিসের ঝুঁকিতে পড়ে।

ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত আরেক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, যারা সবচেয়ে বেশি সাদা চালের ভাত খেতে অভ্যস্থ, তাদের ডায়াবেটিসের ঝুঁকি ২৭ শতাংশ বেড়ে যায়।

উভয় গবেষণার প্রাপ্ত ফলাফলগুলো বিবেচনা করে এটা স্পষ্ট হয় যে, সাদা চালের ভাত ডায়াবেটিস ঝুঁকিতে ফেলতে ভয়ংকর একটি উপাদান হিসেবে কাজ করে। ফলে অভ্যস্থতার কারণে সাদা চালের ভাত ডায়েটের অংশ করলেও খাওয়ার ক্ষেত্রে হতে হবে অধিক সংযমী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

সাদা চালের ভাতেই ডায়াবেটিসের ঝুঁকি সবচেয়ে বেশি

আপডেট টাইম : ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০