ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান মুস্তাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান মুস্তাফিজুর রহমান। সব ফরম্যাটে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন টাইগার দলের এই বাঁ-হাতি পেসার।

সোমবার (২১ সেপ্টেম্বর) অনুশীলন শেষে কাটার মাস্টার বলেন, আমি সব ফরম্যাটে খেলতে চাই। চেষ্টা করছি ফিটনেস বাড়াতে। বোলিং আরও ভালো করার জন্যও কাজ করছি। সব ফরম্যাটে নিয়মিত হওয়ার চেষ্টা করছি।

করোনা সংক্রমণ শুরু হওয়ার আগে বোলিং কোচ ওটিস গিবসন তাকে কিছু গ্রিপ দেখিয়ে দিয়েছেন। এ নিয়ে কাজ করছেন মুস্তাফিজ।

এদিকে স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটাররা দলীয় অনুশীলনের দ্বিতীয়দিন সোমবারও দুই ভাগে ভাগ হয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিয়েছেন।

 একাডেমি ভবনে যে ১০ ক্রিকেটার কোয়ারেন্টিনে রয়েছেন, তাদের মধ্যে চারজন সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও হাসান মাহমুদ একাডেমি মাঠে এদিন অনুশীলন করেন। স্কিল ক্যাম্পে থাকা ২৭ জনের দলে রয়েছেন নয় পেসার।

অনুশীলনে টাইগার দলের আরেক ডান হাতি পেসার তাসকিন আহমেদ দারুণ লাইন-লেন্থ ও গতিতে বোলিং করছেন। আল-আমিনও ভালো বোলিং করছেন। শ্রীলংকা সফরে পেসারদের ওপর গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা।

দীর্ঘদিন খেলা না থাকায় সবাই টেস্ট সিরিজে খেলার জন্য নিজেদের সর্বোচ্চটা দিচ্ছেন প্রস্তুতিতে।

দলীয় অনুশীলন নিয়ে মুস্তাফিজ বলেন, বাড়িতে অনুশীলনের ব্যাপারটা অন্যরকম। বাইরে যা কিছুই করি না কেন, দলীয়ভাবে অনুশীলন করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাড়িতে আমরা সবাই কম-বেশি কাজ করেছি। এখানে শুরুতে কষ্ট হচ্ছিল। তবে এখন খুব ভালো লাগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান মুস্তাফিজ

আপডেট টাইম : ০৫:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০