ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সরকারের নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে সিএসএকে একটি চিঠি দিয়েছে বলে খবর প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

চিঠিতে তারা বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সরে দাঁড়ানোর জন্য বলেছে। অনেক দিন ধরেই বোর্ডে তাঁরা নানা ধরনের অসৎ আচরণ ও দুর্নীতি করে আসছেন বলে উল্লেখ করা হয়েছে। তাদের এসব কর্মকাণ্ডের কারণে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পনসর আর খেলোয়াড়েরা আস্থা ও বিশ্বাস হারিয়েছে বলেও মনে করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ফেডারেশন ও অলিম্পিক কমিটি।

বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনা করেছে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ফেডারেশন ও অলিম্পিক কমিটি। অবশেষে গত মঙ্গলবারের আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে বর্ণবাদের কারণে প্রায় ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা।

আইসিসির নিয়ম অনুযায়ী যেকোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ অবৈধ। সরকারের এমন আচরণের জন্য দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে পারে আইসিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সরকারের নিয়ন্ত্রণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট

আপডেট টাইম : ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০