ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বৈঠক, নিয়োগপত্র নিয়ে নতুন সিদ্ধান্ত ফেসবুকে মিথ্যাচারের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি মন্ত্রী ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার: প্রতিমন্ত্রী পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

মাশরাফি-মুস্তাফিজের মতো আরো কিছু বোলার খুঁজছে বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬
  • ৫৪৮ বার

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় নতুন পেস বোলার বাছাই করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর প্রতিষ্ঠান রবি চালু করেছে ‘রবি ফাস্ট বোলার হান্ট’ ক্যাম্পেইন। ১৭ জানুয়ারি থেকে এ ক্যাম্পেইন শুরু হবে, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল থেকেই এর নিবন্ধন শুরু হয়েছে, ১৪ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রবি। এসএমএস, অনলাইন এবং নির্দিষ্ট রবি ওয়াক-ইন-সেন্টারে গিয়ে আগ্রহী ছেলেমেয়েরা নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে অংশগ্রহণকারীদের বয়স ১৬ থেকে ২৩ বছরের মধ্যে এবং ছেলেদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি ও মেয়েদের উচ্চতা ৫ ফুট হতে হবে। দুই দফায় অনুষ্ঠিত ক্যাম্পেইনের প্রথম দফা শুরু হবে ১৭ জানুয়ারি। দেশের ১৬টি স্থানে ফাস্ট বোলার নির্বাচন প্রক্রিয়া চলবে। চূড়ান্ত নির্বাচনের জন্য বাছাই হওয়ার পর ৬৪ জনকে হাইপারফরম্যান্স ক্যাম্পে অংশগ্রহণের জন্য ঢাকায় নিয়ে আসা হবে। যাচাই-বাছাইপর্ব শেষে শীর্ষ ১২ জন (১০ জন ছেলে ও ২ জন মেয়ে) খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে। তারা যেন জাতীয় পর্যায়ে খেলতে পারেন সেজন্য তাদের হাইপারফরম্যান্স টিমের মাধ্যমে প্রশিক্ষণও দেওয়া হবে। এ প্রসঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আগামীর মাশরাফি, রুবেল, তাসকিনদের খুঁজছি। আমি নিশ্চিত, এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের খুঁজে পাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মাশরাফি-মুস্তাফিজের মতো আরো কিছু বোলার খুঁজছে বিসিবি

আপডেট টাইম : ১১:০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০১৬