ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন সৌদি যুবরাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন মধ্যস্থতায় আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একটি গোপন বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদির ডি-ফ্যাক্টো নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। কিন্তু বৈঠকটির খবর আগেই প্রকাশ হওয়ার পর যুবরাজ সালমান নির্ধারিত বৈঠকটি বাতিল করেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের পরপরই বৈঠকটি হওয়ার কথা ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছেন, সম্পূর্ণ গোপনীয়তা রক্ষার কথা থাকলেও তা না হওয়ায় বৈঠকটি বাতিল করতে হয়েছে।

বিন সালমান ও ট্রাম্পের মধ্যকার যৌথ চুক্তির অংশ ছিল এই বৈঠক। ট্রাম্প এবং কুশনারের জোরাজুরিতে যুবরাজ সালমান বৈঠকে অংশ নিতে রাজি হন জানিয়ে মিডল ইস্ট মনিটর বলছে, শান্তির দূত হিসেবে সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের জন্য এটাকে সুযোগ হিসেবেই দেখেছিল রিয়াদ কর্তৃপক্ষ।

বিন সালমানের এই বৈঠক বাতিলের ঠিক আগে আগে গত শুক্রবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত ত্রিপাক্ষিক বৈঠক বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিরোধিতা করায় বৈঠকটি বাতিল হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন সৌদি যুবরাজ

আপডেট টাইম : ০৬:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০