ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুরে বাড়িতে অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৪ বছরের এক কিশোরী।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে পাঁচ তরুণকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের বিহারি কলোনি এলাকার আসিবুর রহমান (২৪), ইমরান শেখ (২৪), পাপন শেখ (২৩) ও নান্নু শেখ (২৪)।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তাদেরকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গণধর্ষণের শিকার ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গত ১১ আগস্ট সন্ধ্যারাতে গণধর্ষণের ঘটনা ঘটে। তবে ধর্ষকদের হুমকির কারণে অসহায় ওই পরিবারটি আইনের আশ্রয় নেয়াসহ কিশোরীর চিকিৎসা করাতে পারেনি।

ঘটনার আট দিন পর ভুক্তভোগী ওই কিশোরী বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়।

এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, গণধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণের মামলায় গ্রেফতার ৪

আপডেট টাইম : ১০:০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০