ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

বাংলাদেশি ব্যবসায়ী কাছ থেকে কেনা কলা বিক্রি হলো ৭৪ কোটি টাকায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ১৩৬ বার

সাধারণ একটি কলা, টেপ দিয়ে পেঁচিয়ে তৈরি হলো বিশেষ এক শিল্পকর্ম। আর সেই শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৪ কোটি টাকা।নিউইয়র্কে একটি নিলামে ইতালির শিল্পী মাউরিজিও কাতেলানের সেই কলার শিল্পকর্মটি নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা। স্থানীয় সময় বুধবার এ নিলাম অনুষ্ঠিত হয়। আর এই শিল্পকর্মের কলা কেনা হয় নিউইয়র্কের এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে। নিলাম হাউস সদবির পক্ষ থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, গত বুধবার নিউইয়র্কের ম্যানহাটন থেকে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে এই কলা কেনা হয়।

‘কমেডিয়ান’ শিরোনামে কাতেলানের শিল্পকর্মটিতে যে পাকা কলাটি দেখা যায়, সেটি সত্যিকারের কলা। নিলাম করার আগে সদবি থেকে এটি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। সে সময় সদবি কর্তৃপক্ষ জানায়, কাতেলানের এই শিল্পকর্মটি ১২ কোটির (১০ লাখ ডলার) বেশি টাকায় বিক্রি হবে বলে তারা আশা করছে। তবে তাদের সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে শিল্পকর্মটি বিক্রি হয়। একজন ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা সেটি কিনে নিয়েছে বলে জানা যায়।

এর আগে ২০১৯ সালে মিয়ামি বিচ ফেয়ারে আর্ট ব্যাসেলে একটি প্রদর্শনীতে প্রথম ‘কমেডিয়ান’-এর প্রদর্শনী হয়। সেবার প্রদর্শনী চলাকালে অন্য একজন শিল্পী দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেছিলেন। এই ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয় এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। পরে ফাঁকা জায়গায় অবশ্য আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়। সেবার এই শিল্পকর্মটির তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

কিন্তু এবারের রেকর্ড অনেক বেশি। চীনে জন্ম নেওয়া ক্রিপ্টো প্রতিষ্ঠাতা জাস্টিন সানের বরাত দিয়ে সদবি এক বিবৃতিতে বলেছে, ‘এটি শুধু একটি শিল্পকর্ম নয়। এটি একটি সাংস্কৃতিক ঘটনার প্রতিনিধিত্ব করছে।’ নিলামে সাতজন সম্ভাব্য ক্রেতা শিল্পকর্মটি কেনার লড়াইয়ে ছিলেন। এটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১০ থেকে ১৫ লাখ মার্কিন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

বাংলাদেশি ব্যবসায়ী কাছ থেকে কেনা কলা বিক্রি হলো ৭৪ কোটি টাকায়

আপডেট টাইম : ১১:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪