ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ শারীরিক অবস্থার উন্নতি কথা বলতে পারছেন মির্জা আব্বাস, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

শ্রীপুরে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণের অভিযোগে যুবক উজ্জ্বল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক মানিকগঞ্জ জেলা সদরের নয়নকান্দি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের শামীম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত। ওই নারী তার স্বামীসহ একই বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অন্তঃসত্ত্বা নারী জানান, অভিযুক্ত যুবক উজ্জ্বল মিয়া মাওনা উত্তরপাড়া এলাকায় তার স্বামীর সহকারী হিসেবে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করত। এই সুবাদে ওই তাদের বাসায় যুবকের যাতায়াত ছিল। গত ৭ জুলাই তার স্বামী বাড়িতে ছিলেন না। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে উজ্জ্বল মিয়া তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ ও ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে ওই ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে আরো অন্তত পাঁচ দিন ধর্ষণ করে। একপর্যায়ে ওই নারী তার স্বামীকে ঘটনা খুলে বলেন।

ধর্ষণের ঘটনা তারা বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে জানান। তারা বিচারের আশ্বাস দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন। তাদের জানানোর কয়েক দিন পর ওই নারী ও তার স্বামীকে আটকে রেখে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে তারা মোবাইলে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। পরে ওই নারী ও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন মালিক।

শ্রীপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সাহা বলেন, শুক্রবার রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত যুবক উজ্জ্বল মিয়াকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সততা ও দক্ষতায় আপসহীন হতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

শ্রীপুরে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ, যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০