ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ৬ মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন প্রিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ওজন কমানোর যুদ্ধ সহজ নয়। এই কাজে লোকে অনেক কথা বলবে যেগুলো আপনাকে দুর্বল করে দিবে। যখন আপনি নিজে অনুভব করতে পারবেন যে ওজন কমানো একটা বিশেষ কিছু তখনই এটি সম্ভব হতে পারে। ভারতের ২৩ বছর বয়সি প্রিয়া আগারওয়ালের একই গল্প রয়েছে। তিনি তার ওজন কমানোর প্রক্রিয়া সম্পর্কে টাইমস অব ইন্ডিয়াকে বিস্তারিত জানিয়েছেন। ঢাকা টাইমস পাঠকদের জন্য প্রিয়ার ওজন কমানোর প্রক্রিয়া সম্পর্কে তুলে ধরা হলো-

২৩ বছর বয়সী প্রিয়ার ওজন বেড়ে হয়েছিল ৮৭ কেজি। তারপর ছয় মাসের চেষ্টায় তার ওজন এখন ৬১ কেজি। প্রিয়ার মুখেই শুনি তার ওজন কমানোর গল্প-

টার্নিং পয়েন্ট: আমি কখনই এমন মেয়ে ছিলাম না যে আমার সম্পর্কে অন্যেরা যা বলেছিল তাতে খুব মনোযোগ দিতাম। তারপরও শরীর নিয়ে বিভিন্ন জনের মন্তব্যে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এটি আমাকে আঘাত করা শুরু করেছিল। তারপরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার ওজন কমাতে হবে। সেদিন থেকে আর পিছনে ফিরে তাকাইনি।

খাবার:

সকালের নাস্তা: পানি ছাড়ানো ছানা

দুপুরের খাবার: একটি চাপাতি রুটি, সিদ্ধা সবজি, এক বাটি সালাদ

রাতের খাবার: সুপ বা ডালিয়া

তবে ওজন কমানোর যাত্রার সময়ে আমি কোনো ক্ষতিকর খাবার গ্রহণ করিনি।

ব্যায়াম: আমি ব্যায়ামের ক্ষেত্রে পেশির ব্যায়াম, ওজনের ব্যায়াম এবং কার্ডিওর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করেছি।

পরামর্শ: আপনি যখন ওজন কমানোর প্রক্রিয়ার মধ্যে থাকবেন সেসব দিনে হাইড্রেটেড থাকা ও পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজনীয়। কী ঘটছে তাতে নজর দেয়ার দরকার নেই। আপনি শুধুমাত্র প্রতিদিনকার রুটিন মেনে চলা ঠিক রাখবেন। কঠোর চেষ্টা ছাড়া এটি একেবারেই সম্ভব নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যেভাবে ৬ মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন প্রিয়া

আপডেট টাইম : ১০:২২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০