ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ক্যাডেটদের ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫
  • ৭৯০ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত ও সুশিক্ষিত বাংলাদেশ গড়া। বিশ্বের বুকে বাঙালি জাতিকে মর্যাদার উচ্চাসনে নেওয়া। তাঁর সেই স্বপ্ন বাস্তবানে ক্যাডেটদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শনিবার বিকেলে সিলেট ক্যাডেট কলেজ মাঠে ওল্ড ক্যাডেট এসোসিয়েশন অব সিলেট (ওকাস) এর তিনদিন ব্যাপী অনুষ্ঠিত ৭ম পুনর্মিলনীর সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে আপন মহিমায় সমুন্নত রাখতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। রাষ্ট্রপতি আরও বলেন- প্রাক্তন ক্যাডেটরা সমাজে স্ব স্ব অবস্থানে সাফল্যের পরিচয় দিয়ে চলছেন। বাংলাদেশ সশস্ত্রবাহিনীতে প্রতিবছর অধিকাংশ ক্যাডেট যোগদান করে দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করছেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্যাডেটরা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে সর্বেোচ্চ সেবা দিচ্ছেন। তারা চিকিৎসা, প্রকৌশল, শিক্ষকতা, সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন পেশায় সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওকাস সভাপতি শাহনূর আলম,সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ কমান্ডার সাইফুর রহমান। শনিবার বেলা পৌণে ১টার দিকে সিলেট এসে পৌঁছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তারপর তিনি হযরত শাহজালাল (রহ) ও হযরত শাহপরান (রহ.)’র মাজার জিয়ারত করেন। ওই অনুষ্ঠান সম্পন্ন করার পরই আবার ঢাকায় ফিরে যান রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ক্যাডেটদের ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫