ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

পথ ভুলে লোকালয়ে চিত্রা হরিণ, সুন্দরবনে অবমুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ৪২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পথ ভুলে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ আটক করে সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ।

বুধবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় চলে আসে হরিণটি।

এ সময় স্থানীয় মননজয় মণ্ডল, রুহুল কুদ্দুস, মহিদুল ইসলামসহ এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন মিজানুর রহমান ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ ফোর্স ও স্থানীয় জনগণের সহযোগিতায় হরিণটি আটক করতে সক্ষম হন।

এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় আটক করে স্বাস্থ্য পরীক্ষা করার পর হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়।

এ সময় তিনি সরকারি কাজে সহযোগিতার জন্য সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টু, বারসিক কর্মকর্তা মননজয় মণ্ডল ও মারুফ হাসান মিলনসহ স্থানীয়দের ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল কোবাদক স্টেশন এলাকা থেকে অনুরূপভাবে একটি হরিণ লোকালয়ে এলে বন বিভাগের উদ্যোগে সেটিকেও আটক করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

পথ ভুলে লোকালয়ে চিত্রা হরিণ, সুন্দরবনে অবমুক্ত

আপডেট টাইম : ০৭:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০