ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সিবলে-স্টোকসের দৃঢ়তায় বির্পযয় কাটিয়ে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথম টেস্টের মতো ওল্ড ট্রাফোর্ডেও হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাগড়ায় তা সময়মতো হয়ে ওঠেনি।

এ যেন সাউদাম্পটন টেস্টের পুনরাবৃত্তি। তবে বৃষ্টি থামলে পরে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্টের মতো বিপাকে না পড়ার জন্য ক্যারিবীয় বোলারদের বল খুব সমীহ করে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার টম সিবলে আর ররি বার্নস।

গ্যাব্রিয়েল ও কেমার রোচকে দেখেশুনেই এগোচ্ছিলেন তারা। কিন্তু লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে ক্যারিবীয় অফস্পিনার রস্টন চেজের ফাঁদে পা বাড়িয়ে দেন ররি বার্নস।

রস্টন চেজের ঘূর্ণি জাদুতে এলবিডব্লিউ হয়ে যখন সাজঘরে ফেরেন বার্নস তখন ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৯ রান।

বিরতিতে ফিরে পরেই বলেই আরও একটি উইকেট তুলে নেন রস্টন। এবার তার শিকারে পরিণত হন জ্যাক ক্রলি।

ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে দাঁড়িয়ে অধিনায়ক জেসন হোল্ডারকে ক্যাচ দিয়ে বসেন জ্যাক।

হ্যাটট্রিক চান্স তৈরি হয় চেজের। তবে তা আর হতে দেননি জো রুট। তৃতীয় উইকেটে সিবলের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রুট।

এরপর সেট দুই ব্যাটসম্যানের মাঝে ব্রেকথ্রু আনেন পেসার আলজেরি জোসেফ। এবারও ক্যারিবীয় অধিনায়কের হাতে ক্যাচ তুলে দেন রুট। রুট যখন ২৩ রানে সাজঘরে ফেরেন তখন ৩ উইকেটে ৮১ রান করতে সক্ষম হয় ইংলিশরা।

দলের হাল ধরেন ডম সিবলে আর অলরাউন্ডার বেন স্টোকস। ৩ উইকেটে ১১২ রান নিয়ে প্রথম দিনের চা-বিরতিতে যায় স্বাগতিকরা।
এরপর বিপর্যয় সামলে নেন এ দুই ব্যাটসম্যান। সিবলে ৮৬ আর স্টোকস ৫৯ রানে অপরাজিত আছেন।

প্রথম টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং করা ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার ওল্ড ট্রাফোর্ডে এখনবধি নিজেকে মেলে ধরতে পারেননি।

এখন পর্যন্ত ২০ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেট পাননি। দলের অন্যতম পেসার কেমার রোচও ২০ ওভার বোলিং করে উইকেটের দেখা পাননি। দিয়েছেন ৩৭ রান।

ওল্ড ট্রাফোর্ডে এখন পর্যন্ত কিপটে বোলিং করেছেন ক্যারিবীয় বোলাররা। অফস্পিনার রস্টন চেজ ১৬ ওভারে ৫৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আলজেরি জোসেফ ১৫ ওভারে ১ উইকেট নিয়ে দিয়েছেন ৪১ রান।

শেনন গ্যাব্রিয়েল ১০ ওভারে কোনো উইকেট না পেলেও ৩২ রান দিয়েছেন মাত্র।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিবলে ও স্টোকসের হাফসেঞ্চুরির ওপর ভর করে ৩ উইকেটে ২০৩ রান করেছে ইংল্যান্ড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিবলে-স্টোকসের দৃঢ়তায় বির্পযয় কাটিয়ে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড

আপডেট টাইম : ০৭:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০