ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পার্সেল ট্রেনে ৩৮৪ টন শুকনো মরিচ পাঠালো ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশে শুকনো মরিচ পাঠালো ভারত। ভারতের অন্ধ্র প্রদেশ থেকে শুকনো মরিচ বহনকারী প্রথম পার্সেল ট্রেনটি সোমবার বাংলাদেশের বেনাপোলে পৌঁছেছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ ভর্তি ১৬টি উচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন পার্সেল ভ্যান সমন্বিত একটি বিশেষ পার্সেল ট্রেন পাঠিয়েছে।

সোমবার ঢাকার ভার‍তীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিশেষ পার্সেল এক্সপ্রেসটি (এসপিই) ভারতের গুন্টুরের রেড্ডিপালেম থেকে বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ১৩৭২ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। রেলপথে পরিবহণ ব্যয় সড়ক পরিবহণের তুলনায় সাশ্রয়ী।

২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের কারণে দু’দেশের মধ্যে পরিবহণ পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব পড়ে। এ কারণে ভারতীয় হাই কমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘ্ন হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল।

বাংলাদেশ রেল কর্তৃপক্ষ তাতে সম্মতি জানানোর পরে প্রথম পার্সেল ট্রেন সেবার জন্য পণ্য একত্রিত করা হয়। এই পার্সেল ট্রেন পরিষেবা উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পার্সেল ট্রেনে ৩৮৪ টন শুকনো মরিচ পাঠালো ভারত

আপডেট টাইম : ০২:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০