ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পেটের মেদ বাড়ার অবাক করা ছয় কারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ পেটের মেদ নিয়ে চিন্তিত নারী-পুরুষ উভয়েই। সারাদিন বসে কাজ করার ফলে এই সমস্যা বেশি দেখা দেয়। অনিয়মিত খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। জটিল এই সমস্যা থেকে বাঁচতে কত কিনা করেন সবাই।

তবে আসল সমস্যাটি কোথায় তা অনেকেই বুঝতে পারেন না। অনেকসময় কম খেলেও ভুড়িটা নিজের ইচ্ছেমত বেড়েই চলে। আসুন জেনে নেই এমন ছয়টি অবাক করা কারণ যার ফলে পেটের মেদ বাড়ে-

> সারা দিনে ঘুরতে ফিরতে, কাজের ফাঁকে কিছু-না-কিছু খাওয়া হয়েই যায়। কিন্তু এই খাবারগুলো মুখরোচক স্ন্যাক্স হলেই সমস্যা। ফাস্ট ফুড খেতে ভালো হলেও স্বাস্থ্যের জন্য একেবারেই ঠিক নয়। তার বদলে যদি ফল, আমন্ড বা স্যালাড খাওয়া যায়, তাতে উপকার হবে।

>  অনেকেই দই খেতে পছন্দ করেন না। যা পেটের মেদ বাড়ার অন্যতম কারণ। তাই দই খাওয়ার অভ্যাস করুন। কারণ এতে যে ‘গুড ব্যাক্টেরিয়া’ থাকে, তা হজমে সাহায্য করে। ফলে পেটে মেদ বাড়ার সুযোগ হয় না।

> কর্নেল ইউনিভারসিটির বিশেষজ্ঞদের মতে, নেগেটিভ ইমোশান থাকলে বেশি খাওয়ার প্রবণতা হয়। যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

> তৃষ্ণা পেলে অনেকেই সফট ড্রিঙ্কস পান করে। এতে অত্যাধিক ক্যালোরি রয়েছে যা শরীরে মেদ বাড়িয়ে দেয়।

> স্লিম হতে গিয়ে অনেকেই খাওয়া-দাওয়া কমিয়ে দেয়। চিকিৎসকদের মতে, খাবারের পরিমাণ কমালে সমস্যা নেই। কিন্তু, বেশিক্ষণ না খেয়ে থাকলেও পেটে মেদ জমে।

> অফিসে বা অন্য কোনো কাজ করার সময় একভাবে অনেকক্ষণ বসে থাকলেও বেলি ফ্যাট বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, প্রতি এক থেকে দেড় ঘণ্টা অন্তর নিজের সিট থেকে উঠে খানিকক্ষণ হাঁটাচলা করা উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পেটের মেদ বাড়ার অবাক করা ছয় কারণ

আপডেট টাইম : ০৪:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০