ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি করোনায় প্রতিরোধে কী কী উপকরণ দরকার সেটি নির্ধারণ করতে কমিটি করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি করতে বলা হয়েছে।

রবিবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

উচ্চ আদালত বলেছে, ওই কমিটির সদস্য হবেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক। ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এসব নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এখলাছ উদ্দিন ভূইয়াসহ তিন আইনজীবী। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

চলতি বছরের শুরুতে চীনে উৎপত্তি হওয়া ভয়ংকর ভাইরাস করোনা এখন গ্রাস করছে পৃথিবীর ১৭০টির বেশি দেশ। এই তালিকায় আছে বাংলাদেশও। এখন পর্যন্ত দেশে ২৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে দুজনের ‍মৃত্যু হয়েছে সরকারি হিসাবে। তবে এই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে প্রয়োজনীয় উপকরণ এবং সুরক্ষা সামগ্রী না পাওয়ায় ঝুঁকিতে রয়েছেন চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা। ইতিমধ্যে করোনা আতঙ্কে রোগীর কাছে না ভেড়ার ঘটনাও ঘটেছে। তবে চিকিৎসকরা বলছেন, প্রয়োজনীয় সুরক্ষা না থাকায় তারা আতঙ্কিত। সেই বিষয়টি সামনে রেখেই নির্দেশনা এলো উচ্চ আদালত থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডাক্তার-নার্সদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহের নির্দেশ

আপডেট টাইম : ০২:৫০:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০