ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইটনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ইটনায় নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ইটনা উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হয়। এ অনুষ্ঠানে ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক। আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, থানা অফিসার্স ইনচার্জ ওসি মুর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল মিয়া,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড খলিলুর রহমান, যুবউন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দীনসহ মুক্তিযোদ্ধা,শিক্ষক,আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগনেতাকর্মী, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ অনুষ্ঠানে করোনা ভাইরাস সচেতনতায় বিশদ আলোচনা করা হয়। এছাড়াও উপজেলা জুড়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
পরে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু থেকে বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতা, দেয়াল লিখনের মাধ্যমে উন্মুক্ত ভাবনা প্রকাশ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইটনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

আপডেট টাইম : ১০:১৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০