ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আরিফের জামিন আবেদন করাল কে হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে ধরে নিয়ে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনার যাবতীয় নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩ মার্চের মধ্যে তা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষকে। একই সঙ্গে ওই ঘটনায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানাতে বলা হয়েছে। বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ বিষয়ে আদেশ দেন।

শুনানির একপর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষকে উদ্দেশ করে বলেন, খবরে শুনলাম, ভিকটিমের স্ত্রী বলছেন তাঁরা কেউ জামিনের আবেদন করেননি। তাহলে আরিফুলের জামিন আবেদন কে করল? জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) দেবাশিস ভট্টাচার্য বলেন, ‘২৫ হাজার টাকা মুচলেকায় জামিন হয়েছে বলে নথিতে দেখছি।’

রিগ্যানকে গ্রেপ্তার ও দণ্ড দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দাখিল করা রিট আবেদনের ওপর আগামী ২৩ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশিদ জনস্বার্থে ওই রিট আবেদনটি করেন।

আদালত বলেন, রাষ্ট্রের বা সরকারের একজন ব্যক্তি বা একজন পদধারী যদি কোনো অন্যায় করে, সে ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যদি তাকে সমর্থন না দেয়, সেটাই হবে আইনের শাসন। আর সরকার বা রাষ্ট্র যদি ওই ব্যক্তির অন্যায় কাজে সমর্থন দেয়, সেটা হবে আইনের লঙ্ঘন।

আদালত বলেন, ‘জামিননামায় কে স্বাক্ষর করেছে? আসামি যদি জামিন নিতে না চান, তাহলে কি আদালতের জামিন দেওয়ার সুযোগ আছে?’ জবাবে ডিএজি বলেন, ‘এ বিষয়ে তো কোনো নথি নেই। হয়তো আপিল করেছে আসামি!’ ওই সময় অ্যাডভোকেট আমিন উদ্দিন বলেন, ‘আসামি যদি দোষ স্বীকার করেই, তবে তো তার আর আপিল করার সুযোগ নেই।’ তখন আদালত বলেন, ‘কেউ যদি অপরাধ স্বীকার করে, তবে তো তার আর আপিল করার সুযোগ থাকে না। আইনেই সেটা স্পষ্ট উল্লেখ করা আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আরিফের জামিন আবেদন করাল কে হাইকোর্ট

আপডেট টাইম : ১০:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০