ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করবে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝুটপট্টির পাশে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান এ তথ্য জানান।

লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, ‘আগুন প্রথমে ঝুট গোডাউনে লাগে। এরপর পাশের তিন ভবনে ছড়িয়ে পরে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ভবনে প্রবেশ করার মতো পর্যাপ্ত স্পেস ছিল না। ঝুট থাকায় আগুন নেভানো একটু কষ্টসাধ্য ছিল।’

ফায়ার সার্ভিসের এই পরিচালক আরো বলেন, ‘এ ঘটনায় কেউ নিহত হননি। একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে আলোক হাসপতালে পাঠানো হয়েছে।’

এদিকে ঘটনাস্থলে থাকা সাংবদিক আহমেদ নূর জানান, আগুন লাগার ঘটনায় এক নারীসহ দুই উদ্ধারকারী আহত হয়েছেন। ওই উদ্ধারকারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে পাঠাতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজধানীর মিরপুর ১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুনের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৬:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০