ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফোনে ধীরগতির মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার দেবে অ্যাপল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল নিজেদের পুরোনো মডেলের আইফোনে কৌশলে গতি কমিয়ে দিয়েছিল, যাতে করে ব্যবহারকারীরা তাদের নতুন ফোন কেনেন! কিন্তু ঘটেছে বিপত্তি। ধরা পড়ে ২৭ মিলিয়ন ডলার জরিমানা গুনেও নিস্তার পায়নি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হয়ে যায় মামলা। এবার সেই মামলা নিষ্পত্তির জন্যও প্রায় অর্ধ বিলিয়ন ডলার জরিমানা দিতে হচ্ছে বিশ্বখ্যাত কোম্পানিটিকে।

সম্প্রতি পুরোনো মডেলের আইফোনে গতি কমিয়ে দিয়ে ব্যবহারকারীদের নতুন ফোন কিনতে বাধ্য করার অভিযোগে হওয়া ক্লাস অ্যাকশন মামলাটি নিষ্পত্তির জন্য এ অর্থ পরিশোধ করতে রাজিও হয়েছে অ্যাপল। যদিও বিষয়টি এখনও স্যান জোসের আদালতের অনুমোদন পায়নি। তবে প্রস্তাবিত নিষ্পত্তি প্রকাশ পেয়েছে একটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গতি কমিয়ে দেওয়া প্রতি আইফোনের জন্য অ্যাপলকে ২৫ ডলার করে জরিমানা পরিশোধ করতে হবে। যা পরে সমন্বয় করা হবে। যদিও কী পরিমাণ আইফোনের বিপরীতে এ জরিমানা হবে, তা নির্ধারণ করা হয়নি এখনও। এটা নির্ধারিত হলেই জরিমানার নির্দিষ্ট পরিমাণ বলা যাবে। তবে কমপক্ষে ৩১০ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। অবশ্য অ্যাপল এরইমধ্যে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে মামলা নিষ্পত্তি করতে রাজি হয়ে গেছে।

আইফোন ৬, ৬-প্লাস, ৬-এস, ৬-এস প্লাস, ৭-প্লাস অথবা এসই মডেলের যেগুলো আইওএস ১০.২.১ অথবা তার পরের অপারেটিং সিস্টেমে চলছে, সেগুলোর ব্যবহারকারীরা ফোন ধীরগতি হওয়ার অভিযোগ করেন অ্যাপলের বিরুদ্ধে। এ পরিপ্রেক্ষিতে অ্যাপলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে জনসম্মুখে কোনো ধরনের মন্তব্য করেনি অ্যাপল।

এর আগে ব্যবহারকারীদের না জানিয়ে ইচ্ছে করে আইফোনের পুরোনো মডেলে গতি কমিয়ে দেওয়ার কারণে ২৫ মিলিয়ন ইউরো (প্রায় দুই কোটি ৭০ লাখ ডলার) জরিমানা করা হয় অ্যাপলকে। ফ্রান্সের প্রতিযোগিতা ও প্রতারণা বিষয়ক তদারকি সংস্থা ডিজিসিসিআরএফ এ জরিমানা আরোপ করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফোনে ধীরগতির মামলা নিষ্পত্তিতে ৫০০ মিলিয়ন ডলার দেবে অ্যাপল

আপডেট টাইম : ১২:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০