ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঙ্গুলির বায়োপিকে হৃতিককে চাইছেন করন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মোহাম্মদ আজহারউদ্দীন, এম এস ধোনি, শচীন টেন্ডুলকারের পর এবার পর্দায় আসছে সৌরভ গাঙ্গুলির জীবনের গল্প। সাবেক এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছেন করন জোহর।

মুম্বাই মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বায়োপিকের বিষয়ে করন জোহর ও সৌরভ গাঙ্গুলির মধ্যে কয়েক দফা মিটিং হয়েছে। বর্তমানে সিনেমার নায়ক খুঁজছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, সৌরভের চরিত্রে হৃতিক রোশানকে চাইছেন করন।

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। এর আগে এক সাক্ষাৎকারে এ বিষয়ে গাঙ্গুলি বলেন, যদি একতা কাপুর হয় আমি রাজি। আমরা এ বিষয়ে একবার আলোচনা করেছিলাম। যদিও পরবর্তী সময়ে তা আর আগায়নি। খেলোয়াড়দের নিয়ে অনেক বায়োপিক হচ্ছে, তবে আমার বিষয়ে কখনো চিন্তা করিনি। যদি কারো সময় হয় আমাকে নিয়ে বায়োপিক তৈরি করতে পারেন। আশা করছি সবাই সিনেমাটি দেখবে।

নিজের চরিত্রে কাকে চান প্রশ্নের উত্তরে এই ক্রিকেটার বলেন, আমার পছন্দ হৃতিক রোশান। তিনি আমার পছন্দের অভিনেতা। আমি চাইব, আমাকে নিয়ে বায়োপিক হলে হৃতিক অভিনয় করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাঙ্গুলির বায়োপিকে হৃতিককে চাইছেন করন

আপডেট টাইম : ০২:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০