ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে গিয়ে বিপাকে রাসেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ চার-ছক্কায় গ্যালারি মাতিয়ে রাখেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। মহিলাদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য পেশিকে তৈরি করেছেন দানবীয়। তবে মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তোলার মূল্য এখন চোকাতে হচ্ছে এই ক্যারিবিয়ান তারকাকে।

দুবাইয়ে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিয়ে রাসেল জানিয়েছেন, উঠতি ক্রিকেটাররা যেন তাঁর মতো ভুল না করেন।

বিশাল সব ছক্কা মারতে দক্ষ রাসেল ভুলটা করেছিলেন কোথায়?

রাসেলের স্বীকারোক্তি, ‘মহিলাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য পেশি বানিয়েছি। জিমে গিয়ে কাঁধ শক্তিশালী করার অনুশীলন করতাম। আর সেটা করতে গিয়ে আমাকে এখন ভুগতে হচ্ছে। শরীরের উপরের অংশে জোর দিতে গিয়ে হাঁটুর দিকে নজর দিইনি। হাঁটু হয়ে গিয়েছে দুর্বল। আমার অভিজ্ঞতা থেকে তোমরা শিক্ষা নিও। পুরো শরীরেরই ওয়ার্ক আউট করতে হবে।’

যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন বিপিএলের রাজশাহী রয়্যালসের এই অধিনায়ক । অল্প বলে ঝড়ের গতিতে রান তুলতে দক্ষ তিনি। সেই রাসেলকেই হাঁটুর চোটের জন্য থাকতে হচ্ছে মাঠের বাইরে।

আজকের এই অবস্থার জন্য দায়ী স্বয়ং রাসেল বলেন, ‘২৩-২৪ বছর বয়স থেকেই আমি হাঁটুতে ব্যথা অনুভব করতাম। সেই সময়ে অনুশীলন করে আমার হাঁটু শক্তিশালী করার পরামর্শ দেয়নি কেউ। হাঁটুতে যদি ব্যথা অনুভব না করতাম, তা হলে হয়তো আমাকে অস্ত্রোপচারও করতে হত না। সেই সময়ে আমি ব্যথা উপেক্ষা করে গিয়েছি। ব্যথা কমার ওষুধ খেয়ে দৌড়ে গিয়েছি।’

অল্প বয়সে যে ভুল তিনি করেছেন, তা এখন বুঝতে পারছেন রাসেল। কিন্তু এখন তো হয়ে গিয়েছে অনেক দেরি। চোট আঘাত তাঁর ক্রিকেট কেরিয়ারে থাবা বসাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে গিয়ে বিপাকে রাসেল

আপডেট টাইম : ০৯:৪২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০